সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে অনেক মেধাবী ছাত্রী প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই অভিভাবকদের খেয়াল রাখতে হবে ১৮ বছরের আগে যেন কোনো ছাত্রীর বিয়ে না হয়।