সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে গতকাল বৃহস্পতিবার ২০১৫ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে মাঠে ওই শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আজিজ, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার ইনছান আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক। কুড়িগ্রাম অফিস