সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ও গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। লালদীঘির হাটে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন লালদীঘি ডেভেলপমেন্ট সোসাইটির (এলডিএস) উদ্যোগে গতকাল দুপুরে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ১৫৯ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়। বগুড়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|