সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটের বিহঙ্গ তরুণ সংঘ নামের সামাজিক সংগঠন। গত শনিবার রাতে নগরের মাকিপীর এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. চৌধুরী মিঠু। সংবর্ধনায় অতিথি হিসেবে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন সজীব, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহানারা বেগম বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব হাসান স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।