সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নাজির উদ্দিন স্যার স্মৃতি সংসদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মুক্তমঞ্চে গতকাল শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্মৃতি সংসদের আহ্বায়ক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম আবু হোরায়রা। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেক আলী মণ্ডল। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, হিলি আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি হারুন উর রশীদ প্রমুখ। আলোচন সভা শেষে ১১ জন গুণী ও ২৮১ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।