সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ায় এর খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা নামফলক চত্বরে (পুরোনো শহীদ মিনার) তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খয়রুল আলম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এরশাদুল হক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবেদ আলী প্রমুখ।