প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপি স্যার কিয়ার স্ট্রামার, স্টিফেন টিম্স, স্টিভ রিড, হাওয়ার্ড ডেউবার ও রবার্ট লাথাম এবং কাউন্সিলর আবদুল হাই ও রবার্ট ইভেনস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার সকালে এ সংবর্ধনা দেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ, সিলেট চেম্বারের পরিচালক এ টি এম সুয়েব আহমদ, মেট্রোপলিটন চেম্বারের প্রথম সহসভাপতি হাসিন আহমদ, পরিচালক শফিউল আলম চৌধুরী বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক,সিলেট|