সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে দুজন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক খোন্দকার আবদুল মালেক শহীদুল্লাহ ও খালেক আল আজাদ। মুক্তাগাছা পৌরসভা সূত্রে জানা যায়, রোববার রাতে মুক্তাগাছার পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে দুই ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁদের ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র আবদুল হাই আকন্দ, প্রবীণ শিক্ষক শশাঙ্ক মোহন দে, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সংবর্ধিত দুই ভাষাসৈনিকসহ আরও কয়েকজন।