সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহীর বাগমারার খদ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করায় খেলোয়াড় ও শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খদ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব খেলোয়াড় ও শিক্ষককে বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়। বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের এর আগের চারটি আসরেই বিদ্যালয়টি তৃতীয় স্থান লাভ করেছিল। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|