প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে গতকাল শুক্রবার প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহের কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি ও লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ গ্রেটারের উদ্যোগে শহরের বাউন্ডারি রোডে অবস্থিত গার্হস্থ্য অর্থনীতি কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা পাওয়া ৪১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ক্রেস্ট দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।