সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালনিরহাটের আদিতমারী জিএস উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে গত রোববার সন্ধ্যা সাতটায় জেলার পাঁচজন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন আবদুল কাদের ভাষানি, কমরেড সিরাজুল ইসলাম, কমরেড শামসুল হক, মো. জহির উদ্দিন আহাম্মেদ ও মহেন্দ্র নাথ রায়। সামাজিক সংগঠন ‘আমরাই পারি সংস্কার করতে’-এর পক্ষ থেকে ভাষাসৈনিকদের প্রত্যেককে উত্তরীয় পরিয়ে দেওয়ার পর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সংগঠনের সভাপতি মাজেদ মাসুদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক।