সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ মাঠে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, মুন্সিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. ফয়সাল বিপ্লব ও মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একুশ বিক্রমপুর টঙ্গিবাড়ী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।