প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর ক্লাবের উদ্যোগে নবনির্বাচিত পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, ১২ জন ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি মো. জাকির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। শুরুতে ক্লাবের সদস্যরা নবনির্বাচিত পৌর মেয়র ও ১২ জন ওয়ার্ড কাউন্সিলর এবং আইনজীবী সমিতির সভাপতিকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দিয়ে বরণ করে নেন।