সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ এশিয়ান (এসএ) গেমসে আর্চারিতে বাংলাদেশ দলের রৌপ্যজয়ী নীলফামারীর মেয়ে বিউটি রায়কে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তাঁকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিউটির হাতে ফুলের তোড়া, ক্রেস্ট ও জেলা ক্রীড়া সংস্থার একটি ব্লেজার প্রদান করেন। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পুলিশ সুপার জাকির হোসেন খান, বিউটির বাবা দিপু রাম রায় প্রমুখ।