সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ৬৪১ শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বগুড়া