সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান, সৈকত মাহমুদ, মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মুর্তুজা, পৌর আহ্বায়ক মো. আলাউদ্দিন প্রমুখ।