সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বেতারের সংবাদ বিভাগের নবাগত সংবাদ পাঠকদের সংবর্ধনা দিয়েছে বেতার সিলেটের সংবাদ পাঠক সংসদ। গত শনিবার সন্ধ্যায় বেতার সিলেটের আঞ্চলিক কার্যালয়ের বার্তাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবাদ পাঠক সংসদের সভাপতি শামীমা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বেতারের বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার। তিনি নতুন সংবাদ পাঠকদের সবার আগে সময়সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংবাদের গুরুত্ব আর সময় সচেতনতা দুটি গুণই থাকতে হবে একজন সংবাদ পাঠকের। তবেই নিজেকে শ্রোতাপ্রিয় করে তোলা যাবে।