প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় মো. আসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে দলের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা কমিটি। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক। গতকাল শনিবার বিকেলে পৌর সদরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জল আহম্মদ। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক কাদের চৌধুরী, নাজিম উদ্দিন, জহুরুল আলম, ইউসুপ নিজামী প্রমুখ।