সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সিলেটের জৈন্তাপুর উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের কোচ শাহ আলম চৌধুরী তোফায়েলসহ নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। ২৩ এপ্রিল শাহ আলম উপজেলার চারিকাটা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। গত সোমবার রাতে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ক্রীড়া সংস্থার ব্যানারে এ সংবর্ধনা দেওয়া হয়। শাহ আলম চৌধুরীর সঙ্গে জৈন্তাপুরের দরবস্ত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ক্রীড়া সংগঠক বাহারুল আলমকেও একই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। দরবস্ত ইউপির নবনির্বাচিত সদস্য আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আলীরগাঁও ক্রীড়া সংস্থার সভাপতি মনজুর আহমদ, আলীরগাঁও ক্রীড়া সংস্থার উপদেষ্টা এবাদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন শাহ আলম চৌধুরী।