সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নওদাবাস ইউনিয়নের কালীমোহন তফশিলী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগ ওই সংবর্ধনা দেয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। এতে সভাপতিত্ব করেন নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর ছাত্তার। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য ও নওদাবাস কেএমএসসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন প্রমুখ।