প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংগঠন প্রোণ। গতকাল মঙ্গলবার নীলফামারী শহরের কুখাপাড়ায় প্রোণের কার্যালয়ে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। সভাপতিত্ব করেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সফিকুল আলম। বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম খন্দকার, ব্র্যাকের জেলা প্রতিনিধি রইস উদ্দিন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির জ্যেষ্ঠ এলাকা ব্যবস্থাপক বিমল চন্দ্র সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রোণের নির্বাহী পরিচালক মমিনুর রহমান। অনুষ্ঠানে ১৫২টি প্রি-প্রাইমারি ও প্রাথমিক বিদ্যালয়ের ২০৪ জন কৃতী শিক্ষার্থী ও তিনজন শিক্ষককে পুরস্কৃত করা হয়। নীলফামারী প্রতিনিধি|