সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম বাফুফের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট নগরের আরএমএস ক্রীড়া সংস্থা ও চৌকিদেখি ক্রিকেট লিগ সংবর্ধনা দিয়েছে। গত সোমবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে ক্রীড়া সংগঠক ইমদাদ হোসেইন চৌধুরী, সমাজসেবক সেবুল আহমদ, আরএমএস ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাকিব আহমদ, দপ্তর সম্পাদক মেহবুব আহমদ ও প্রচার সম্পাদক সাদ্দাম আহমদ বক্তব্য দেন।