প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে কালিয়াকৈর ডিগ্রি কলেজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানে কালিয়াকৈর ডিগ্রি কলেজকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধ্যক্ষ আবদুল হাই ও শ্রেণিশিক্ষক হিসেবে একই কলেজের শফিকুল ইসলামকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। পরে তাঁদের সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম হোসেন। বক্তব্য দেন ইউএনও মো. ছানোয়ার হোসেন, ব্যবসায়ী দেওয়ান মো. রকিব উদ্দিন, শ্রমিকনেতা হুমায়ুন কবির খান, আকবর আলী প্রমুখ।