সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে মালখানগর ডিগ্রি কলেজ মাঠে মালখানগর ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, মালখানগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সানজিদা আক্তার প্রমুখ।