সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল, চান্দাই, গোপালপুর ও নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চার চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার এ সংবর্ধনা দেওয়া হয়। জোনাইল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান হারেজের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত চার চেয়ারম্যান হলেন তোজাম্মেল হোসেন, আনিসুর রহমান, আবদুস সালাম খান ও নীলুফার ইয়াসমিন। প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।