প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার নবনির্বাচিত সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাংসদ মো. আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।