সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুল মালেক। সংবর্ধনা সভায় চলতি বছরের এসএসসিতে ১০৪ জন ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।