প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে গতকাল শনিবার ১৪ জন প্রবীণ শিক্ষক এবং পিইসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া পাঁচ শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালেদ হোসেন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ফরিদা নাজনীন, মুহম্মদ মুসা, মোহাম্মদ আরজু, রিয়াজ উদ্দিন, জাবেদ রহিম, বিশ্বজিৎ পাল, শাহাদাৎ হোসেন। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অমিত মোদক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মাছিহাতা সোয়েটার্স লিমিটেড।