সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর মডেল উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটির ৯২ ব্যাচের শিক্ষার্থীরা। গত শুক্রবার বিদ্যালয়ে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ। ২০১৬ সালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া দুজন এবং রাজউক কলেজে সুযোগ পাওয়া তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট এবং একটি করে ফলদ গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।