প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বর্ণামতী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উপদেষ্টা ফারজানা মোজাহিদের বিদায় সংবর্ধনা গতকাল রোববার স্থানীয় বার্নহার্ডট কিন্ডারগার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠচক্রের সভাপতি অধ্যক্ষ স্বপ্না জামান। বক্তব্য দেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, পাঠচক্রের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, জেলা প্রশাসকের স্ত্রী নুর-ই-নাজনীন, সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ময়েজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন পি কে বিক্রম, সংগীত পরিবেশন করেন ওস্তাদ তাজুল চৌধুরী হপ্রমুখ। পরে ফারজানার হাতে ক্রেস্টসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।