সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাহারপুকুর বাজারে অবস্থিত শহীদ মিনার চত্বরে কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহীদুর রহমান, মাহফুজুর রহমান, বাখের আলী, সিরাজুল ইসলাম প্রমুখ।