সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার নবাগত পুলিশ সুপার নিজামুল হক মোল্যার আগমন ও সাবেক পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বিদায় উপলক্ষে শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আলী আহমেদ, আহমদ আলী খান, মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মো. সাহেব আলী, সুবীর কুমার রায় প্রমুখ।