সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) হওয়ায় অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তিনি এই বিভাগের সাবেক চেয়ারম্যান। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বেগম আকতার কামাল, বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।