সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলীকে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের হলরুমে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে সদর উপজেলার সব ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে সোনার তৈরি একটি নৌকা উপহার দেওয়া হয়। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মণ্ডল মঞ্জু, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সিরাজুল ইসলাম প্রমুখ।