সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১০৫ জন মুক্তিযোদ্ধা ও ৯ জন মৃত মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার ও ধরমপাশার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের বাসিন্দা বিপ্লব বিজয় তালুকদারের পক্ষ থেকে তাঁর নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেলবরষ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন।