প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সদস্যপদ পাওয়ায় ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল ১০টায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী মোটরসাইকেল ও মাইক্রো নিয়ে মহড়া দিয়ে তাঁকে ভোলা খেয়াঘাটের লঞ্চঘাট থেকে বরণ করেন। পরে বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাসহ স্লোগান দিয়ে শহরের মহাজনপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। দলের জ্যেষ্ঠ নেতারা আরেক দফা ফুল দিয়ে অভিনন্দন জানান তাঁকে। দলীয় অফিসের সামনে মঞ্চ করে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ।