সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত তিনজন প্রধান শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। উপজেলার নলকা ইউনিয়নের ফুলজোড় ডিগ্রি কলেজ মিলনায়তনে গত শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নলকা ইউনিয়নের হোড়গাঁতী আজিজুল হক ও আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবদুর রহমান খান ও আবদুল বারী সরকারকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন কাজিপুর এ এম ইউ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম সেখ, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ।