সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সেরা শিক্ষকদের সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল। দৈনিক কলমসৈনিক-এর ২৫ বছর পূর্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী, জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রহমান, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক প্রমুখ।