প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাংসদ কাজী কেরামত আলী সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ লাভ করায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গত সোমবার গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিনকে সংবর্ধনা দেওয়া হয়। দৌলতদিয়া পয়লা বৈশাখ উদ্যাপন পর্ষদ এবং নুরুল ইসলাম মণ্ডল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যৌথভাবে ওই সংবর্ধনা দেওয়া হয়।