সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি বছর গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় কাঁঠালবাড়ি উচ্চবিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আসলাম আলী। বক্তব্য দেন আবদুল মান্নান, ইউসুফ আলী, আবুল কালাম প্রমুখ। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।