সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে গত বুধবার রাতে স্থানীয় একটি মিলনায়তনে সতীর্থ-৭৪ নামের একটি সংগঠন সংবর্ধনা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আশিকুর ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠকের পুরস্কার গ্রহণ করেন।