সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরা পারভীন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। ২০১৫ সালে অনুষ্ঠিত জেএসসিতে ১২৯ জন ও এ বছর এসএসিতে জিপিএ-৫ পাওয়া ৯৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।