সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন-বাংলা প্রেসক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নবিষয়ক সম্পাদক প্রবাসী সাংবাদিক আ স ম মাসুমকে সংবর্ধনা দিয়েছে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)। গত রোববার রাতে নগরের একটি রেস্তোরাঁর হলরুমে ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে সংবর্ধনায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ ও সংবর্ধিত সাংবাদিক আ স ম মাসুম বক্তব্য দেন। পরে তাঁর হাতে সংবর্ধনা ক্রেস্ট আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী।