সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ এবং এইচএসসি ও ডিগ্রির আট কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজের আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও কাজী আবেদা গুলশান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান, গভর্নিং বডির সদস্য কাজী খয়রাত হোসেন, আ ম আ কাইয়ুম, আহসান হাবিব, সাবেক অধ্যক্ষ মেছের উদ্দিন প্রমুখ। পরে কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।