প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামারুজ্জামান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামারুজ্জামানের ছেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি অর্ণা জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আহমেদ প্রমুখ। আব্বাস উদ্দিন আহমেদ বলেন, ‘কামারুজ্জামান ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। কিন্তু আমরা তাঁকে পাইনি। তাই তাঁর সহধর্মিণীকে সংবর্ধনা দিলাম।’