সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ২০১৪ ও ২০১৫ সালের বার্ষিক পরীক্ষা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২২১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন।