সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল দলের খেলা উপলক্ষে সিলেটে আসা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মান্নান মজুমদারকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের চৌহাট্টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি কমান্ডার আবদুল খালিক। নিজস্ব প্রতিবেদক, সিলেট