সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের আগমন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের সুধীজন এতে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ইমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বি, উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক। আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, থানার ওসি মো. আমিরুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোসলেম প্রমুখ।