প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে ওই সম্মাননা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।