সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় ম্যাগপাই প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেনের ৪৮ জন শিক্ষার্থীকে গত শুক্রবার রাতে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ নূরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান, হাতীবান্ধায় আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, হাতীবান্ধা এসএস হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, অধ্যক্ষ রওশন হাবীব খান, সিন্দুর্নার ইউপি চেয়ারম্যান নূরুল আমিন প্রমুখ।